‘স্মার্ট টেইলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন’ কোর্সের ৪র্থ ব্যাচের বিদায় অনুষ্ঠানে ৪২ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে একটি সেলাই মেশিনসহ ৫৯ আইটেমের টেইলারিং উপকরণ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা এক্সপার্ট মিস্টার টকুকা ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ডিএমডি মুহাম্মদ হাসান খালেদ। কর্মদক্ষতা বৃদ্ধি ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে বিদায়ী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন অতিথিদ্বয়।
আশা করা যায়, প্রশিক্ষণ ও উপকরণের মাধ্যমে আমাদের অবলম্বনহীন বোনদের সম্মানজনক জীবিকার বন্দোবস্ত হবে, ইনশাআল্লাহ।
0 মন্তব্যসমূহ